আজকের দিনে একটি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান গড়ে তোলা কেবল ব্যবসাই নয় - এটি মানুষের জীবনের প্রতি এবং সরকারি ড্রাগ রুলসের প্রতি এক গভীর দায়বদ্ধতা। OBEI NOVA DRUGS AND PHARMACEUTICALS-এর ভিত্তি তৈরি হয়েছে দীর্ঘদিনের চুলচেরা বিশ্লেষণ, বাজার গবেষণা এবং ওষুধ বিজ্ঞানের নিখুঁত পর্যবেক্ষণের মাধ্যমে।
একজন প্রতিষ্ঠাতা ও চিন্তাশীল উদ্যোক্তা হিসেবে আমি দীর্ঘদিন ধরে ভারতের শীর্ষস্থানীয় ফার্মা কোম্পানিগুলোর কাজের পরিবেশ, মান নিয়ন্ত্রণ এবং তাদের ডাইরেক্টরদের দূরদর্শী চিন্তাধারা গভীরতার সাথে পর্যবেক্ষণ করেছি। আমার একটাই লক্ষ্য - চিকিৎসক ও সাধারণ মানুষের হাতে শতভাগ নিরাপদ, সুস্বাদু এবং সর্বোচ্চ কার্যকরী ওষুধ তুলে দেওয়া।
আমাদের ব্র্যান্ডের লোগো ডিজাইন থেকে শুরু করে Obevita-L, Obezestiva, OBEPAN-DSR, এবং OBENURO-D3-এর মতো প্রতিটি প্রোডাক্টের ফর্মুলেশন, রঙিন কার্টুন ও মেটেরিয়াল আমি নিজে ম্যানুফ্যাকচারিং হাব ও রিসার্চ সেন্টারে ঘুরে নিখুঁতভাবে তৈরি করেছি।গুণমান বজায় রাখতে আমাদের সুনির্দিষ্ট নীতিমালা:সার্টিফিকেট অব এ্যানালাইসিস (COA): শতভাগ টেস্ট রিপোর্ট ও COA সার্টিফিকেট ছাড়া আমরা কোনো থার্ড-পার্টি প্রস্তুতকারকের সাথে কাজ করি না।সরেজমিনে ফ্যাক্টরি ভিজিট: ম্যানুফ্যাকচারারের সাথে ইমেল এগ্রিমেন্টে যাওয়ার আগে আমরা তাদের কারখানার পরিবেশ, WHO-GMP, GLP, ISO মানদণ্ড এবং মার্কেট রেপুটেশন ব্যক্তিগতভাবে জাজ-পড়তাল করি।ওষুধের গুণগত মান ও স্থায়িত্ব: বোতলের প্যাকেজিং, ওষুধের স্বাদ, গন্ধ, এবং নির্দিষ্ট টেম্পারেচারে এর স্থায়িত্ব (Stability) সরকারি ড্রাগ রুল মেনে নিশ্চিত করা হয়।স্বচ্ছ নথি ব্যবস্থা: প্রতিটি ব্যাচের পাকা জিএসটি ইনভয়েস (GST Invoice), অফিশিয়াল এগ্রিমেন্ট এবং ডেইলি স্টক টেম্পারেচার রিপোর্ট নিখুঁতভাবে মেইনটেইন করা হয়।
আমাদের চিন্তাধারা অত্যন্ত স্পষ্ট - ভারতের শীর্ষ ফার্মা ব্র্যান্ডগুলোর সারিতে স্থান করে নেওয়া এবং প্রতিটি পরিবারে নির্ভরযোগ্য সুস্বাস্থ্য নিশ্চিত করা। চিকিৎসকদের অবিচল বিশ্বাসই আমাদের ব্যবসার মূল শক্তি।